উপকরণঃ
– পোলাউ চাল ৭৫০ গ্রাম (মোটামুটি ৬ জন খেতে পারবে এমন)
– মিক্স ভেজিটেবল, পরিমান মত (তিন পদের নিয়েছিলাম, বাঁধাকপি, ক্যাপ্সিকাম, গাঁজর)
– হাফ কাপ মুরগীর গোসত (হাড় ছাড়া)
– তিনটে ডিম
– পেয়াজ কুচি হাফ কাপ
– কাচা মরিচ কয়েকটা
– আদা বাটা বা চেঁচা, ১ টেবিল চামচ
– লবন
– তেল এক কাপের কম
– এক চামচ ঘি (থাকলে ভাল, না থাকলে নাই)
– সয়াসস, ৫ টেবিল চামচ
– ওয়েষ্টার সস, ৫ টেবিল চামচ
– টেমেটো সস, ৫ টেবিল চামচ
– চিনি, এক চা চামচ
– পানি
প্রনালীঃ
– সয়াসস, ৫ টেবিল চামচ,
– ওয়েষ্টার সস, ৫ টেবিল চামচ
– টেমেটো সস, ৫ টেবিল চামচ
– চিনি, এক চা চামচ
মিশিয়ে এক বাটি মিক্স সস বানিয়ে ফেলুন। সয়া সসে লবন থাকে সেজন্য পরবর্তিতে লবন ব্যবহারে সর্তক হতে হবে।
মুরগীর গোসত জুলিয়ান কাট কাটুন। পরিস্কার করে বাটিতে কয়েক চামচ মিক্স সসে মাখিয়ে রাখুন। ডিম ভেঙ্গে ফাটিয়ে নিন। কাঁচা মরিচ লম্বালম্বি করে কাটুন।
সবজি গুলো এভাবে কাটতে পারেন। গাঁজরকে সিদ্ব করে নরম করে নিন। অন্য সবজি সিদ্ব করার দরকার নেই।
চাউল পানিতে সামান্য লবন যোগে সিদ্ব করে ফুটিয়ে নিন। বেশি নরমও নয়, আবার বেশী সিদ্বও নয়!
ঠান্ডা পানিতে ধুয়ে চাউল গুলো ঝরঝরে করে ফেলুন এবং পানি ঝরিয়ে রেখে দিন।
তেল গরম করে কয়েকটা কাঁচা মরিচ যোগে ডিম গুলোর ঝুরি বানিয়ে ফেলুন।
এবার মুল রান্নার জন্য কড়াইতে তেল গরম করুন, এক চামচ ঘি দিতে পারেন। প্রথমে তেল গরম হয়ে গেলে এক চিমটি লবন যোগে পেয়াজ কুচি ও আদা বাটা ভাজুন এবং চিকেন গুলো দিয়েও ভেজে নিন। কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিতে পারেন। চিকেন সিদ্ব হয়ে চমৎকার রং ধরে যাবে।
এবার ধীরে ধীরে সবজি দিতে থাকুন এবং ভাজুন।
সব সবজি দিয়ে দিন।
সবজি গুলো সিদ্ব হয়ে এমন মোলায়েম রং ধরে যাবে। ঝাল চাইলে আরো কাঁচা মরিচ দিতে পারেন।
সবজি গুলো সিদ্ব হয়ে এমন মোলায়েম রং ধরে যাবে। ঝাল চাইলে আরো কাঁচা মরিচ দিতে পারেন।
বাটিতে থাকা কয়েক চামচ মিক্স সসেস দিন এবং নাড়ুন।আবারো কিছু চাউল দিন।
বাকী মিক্স সসেস দিয়ে দিন। এভাবে চাউল এবং সসেস দেয়ার কারন হচ্ছে যাতে সব ভাল করে মিক্স হয়।
খুন্তি দিয়ে নাড়িয়ে এমন একটা অবস্থায় এসে যাবে।
চাউল দেখে নিন। এবার ডিমের ঝুরি (যা আগে করে রাখা হয়েছিল) দিয়ে দিন। এবং নাড়ান।
এই তো হয়ে গেল! ফাইন্যাল লবন দেখুন, লাগলে দিন না লাগলে ওকে বলুন।
পরিবেশনের জন্য প্রস্তুত।
By: Habiba Sultana Himu
Facebook : Habiba Sultana Himu
















No comments:
Post a Comment