পৃথিবীর একজন খারাপ মানুষ,,সে শুধু খারাপ
না,,,বলতে গেলে খুব খারাপ।পৃথিবীর সব
ধরণের খারাপ কাজ সে নিঃসংকোচে করে
ফেলতে পারে।সবাই সেই মানুষটাকে
মনেপ্রাণে ঘৃণা করবে।হয়ত দুনিয়ার সব
মানুষ তার বিরুদ্ধাচরণ করলেও একজন সবসময়
তার পাশে থাকবে,,,জানেন তিনি কে???
তিনি সেই খারাপ মানুষটার জন্মদাতা
মা।.....
.
বিশ্বাস হয় না তাইনা???? একটা বাস্তব
ঘটনা বলছি শুনেন......
.
একদিন স্কুল থেকে আসছিলাম।গলির মুখে
একজনকে ঘিরে অনেক মানুষের জটলা
দেখলাম।কৌতূহলবশত গেলাম সেখানে।
গিয়ে দেখলাম একজন চোর চুরি করতে গিয়ে
ধরা পড়েছে।তার নাম কাদের।সেখানে
তার বিচার করা হচ্ছে।সবাই শুধু চোরটাকে
দোষারোপ করছে।তার কি শাস্তি দেওয়া
যায় সেটা নিয়ে কথা বলছে।
.
কিন্তু চুরির প্রমান পাওয়া সত্তেও একজন
মহিলা সেই চোরটাকে জড়িয়ে ধরে
বারবার সবার কাছে কাকুতি মিনতি করছে
এই বলে যে,,"আমার ছেলে কিছু করে
নাই,আপনারা ওরে মাইরেন না,আপনারা
আমারে মারেন,তাও আমার পোলাডারে
ছাইড়া দেন,"...হুম ইনিই সেই চোরের
মা.........
.
অথচ কাদের তার এই মাকেই কয়েকদিনআগে তার বউয়ের কথা শুনে গলা ধাক্কা
দিয়ে বের করে দিয়েছিল।তারপর কাদেরের
মা তার এক আত্মীয়ের বাড়িতে
থাকছিলেন।কিন্তু নিজের ছেলের বিপদে
পড়ার খবর শুনে তিনি ঠিক থাকতে
পারেননি।কাদেরের ধরা পড়ার খবর শোনা
মাত্রই সব কিছু ফেলে তার ছেলের কাছে
ছুটে আসেন।এটাই হয়ত মায়ের
ভালোবাসা.....
.
কিন্তু যেই বউয়ের কারণে কাদের তার
মাকে ঘরছাড়া করেছিল সেই বউ????
.
কাদেরের বউ কাদেরের চুরি করতে যেয়ে
ধরা পড়ার খবর শোনা মাত্রই লোক লজ্জার
ভয়ে বাড়িতে তালা মেরে তল্পি তল্পা
নিয়ে বাপের বাড়ি চলে গেছে....বিপদে
পড়া স্বামীকে একবার দেখতে পর্যন্ত
যাইনি।
.
মায়ের ভালোবাসা আর বউয়ের
ভালোবাসার পার্থক্যটা এখানেই।...সন্তান
তার মায়ের সাথে যতই খারাপ ব্যবহার করুক
না কেনো,,মা সন্তানকে কখনোই অভিশাপ
দেননা।,,হাঁ হয়ত একটু রাগ করেন,,কিন্তু তার
এই রাগের সাথে মিশ্রিত থাকে তীব্র
ভালোবাসা,,যখনই মায়ের রাগ ভাঙে তখনই
সেই তীব্র ভালোবাসাটা প্রকাশ পায়....
.
আর "মা" তো মা ই!!!...
তার সাথে তো অন্যকারো তুলনা করলে হবে না।তিনি স্রষ্টার
এক অতুলনীয় সৃষ্টি।আপনি আপনার বউকে
বস্তা বস্তা ভালোবাসেন ক্ষতি
নাই,,কিন্তু মাকে বাদ দিয়ে নয়।কারণ
দুনিয়াতে মা এর স্থান সবার উপরে।....বউ
গেলে বউ পাবেন কিন্তু মা
গেলে???....যাদের মা নাই একমাত্র তারাই
বোঝে মা হারানোর বেদোনাটা কতটা
গভীর এবং কতটা তীব্র.......
.
মা দিবসে সকল মায়ের প্রতি রইল বিনম্র
শ্রদ্ধা ও ভালবাসা!....
By: Saimon Sakib
Facebook: Md Saimon Sakib
আমরা লেখক -G_Fahim- | Give your writings to this page. This is our official facebook page



maa k valobasi
ReplyDelete